ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৬৭৫৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, হরতাল অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবেনা। জনগন থেকে বিএনপি আরো দুরে ছিটকে যাবে।  
আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,  বিএনপি হরতাল অবরোধের নামে পেট্রোল দিয়ে বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে চলে গেছে। তারা এখন ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ভ্রান্ত রাজনীতি এটা তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না বরং আস্তে আস্তে তারা জনগনের কাছে আরো ধিক্কৃত হয়ে যাবে। 
বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহন না করায় নির্বাচন অংশগ্রহন মূলক হবে কিনা এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহন করলো সেটা বড় কথা নয়, নির্বাচনে সাধারন জনগনের অংশ গ্রহণটাই হচ্ছে মূখ্য। এবারের নির্বাচনে সাধারন মানুষের মধ্যে ব্যাপক স্বতঃস্ফুর্ততা আছে। আমরা আশা করি আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল সংখ্যাক ভোটার স্বতঃস্ফুর্ত ভোট প্রদান করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat