ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৪৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি  ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে  ৯টায় জেলা রেড ক্রিসেন্ট  ইউনিটের উদ্যোগে জেলা পরিষদ এনেক্স ভবন কনফারেন্স হলে এই সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মো. হাবিবুর রহমান, রেড ক্রিসেন্ট  জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার, জেলা ইউনিট অফিসার মো. শামসুল আলম, জেলা ইউনিটের কার্যকরী সদস্য সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, সাওয়াল উদ্দিন, মো. মনিরুল ইসলাম, আশীষ দাশ গুপ্ত, এন এম জাহাঙ্গীর, দানবীর চাকমা, ক্যাচিং মং মারমা, ঝর্ণা খীসা, সংস্থার আজীবন সদস্যসহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা ইউনিটের বিগত সময়ের কার্যবিবরণী ও হিসাব সকলের সামনে উপস্থাপন করা হয়।
পরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat