ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৫
  • ৫৬৯৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। মিচাং নামের এই ঘূর্ণিঝড় কয়েক ঘণ্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। মঙ্গলবার পুলিশ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে আরো শক্তিশালী ঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হানবে বলে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছিল। প্রতি ঘণ্টায় ঝড়টির সর্বোচ্চ ১শ’ কিলোমিটার গতিতে বয়ে চলছে।
সোমবার রাতে এক বিবৃতিতে তামিলনাড়– রাজ্যের মূখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেন, ‘আমরা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় মোকাবেলা করছি।’
পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তামিলনাড়– রাজ্যের রাজধানী চেন্নাইতে এই ঘূর্ণিঝড়ের আঘাতে আটজন প্রাণ হারিয়েছে।
খবরে বলা হয়, এদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে, একজন গাছের নিচে চাপা পড়ে, আরেকজন পানিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এবং একজন দেয়াল ধসে প্রাণ হারায়।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় অনেক গাড়ি ¯্রােতে ভেসে যেতে দেখা যায়। এতে অনেক ঘরবাড়ি পানিতে ডুবে যায়। নগরীর রাস্তায় একটি কুমিরকে সাঁতার কাটতে দেখা গেছে।
এদিকে আইএমডি এই অঞ্চলের কিছু এলাকায় প্রচ- বৃষ্টিপাতের ব্যাপারে সকর্ত করে দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের ভিডিও ফুটেজে ভারী বৃষ্টির কারণে গাছ উপড়ে পড়ে থাকতে এবং বিভিন্ন যানবাহন ভেসে যেতে দেখা  যাচ্ছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সরকার অন্ধ্র প্রদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। সেখানে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবী আরো বেশি উষ্ণ হওয়ায় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat