ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৬৭৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে শুক্রবার একাধিক রকেট নিক্ষেপ করা  হয়েছে।
দূতাবাস থেকে এ কথা বলা হয়েছে।
ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর এটি এ ধরনের সর্বশেষ হামলা।
একজন মার্কিন কর্মকর্তা জানান, বাগদাদের দূতাবাস কমপ্লেক্সে আমেরিকান ও জোটবাহিনী লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
হামলার দায় দায়িত্বও কেউ স্বীকারও করেনি।
উল্লেখ্য, ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় জিহাদীদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ  হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানী দূতাবাসে হামলার বিষয়ে সতর্ক করে বলেছেন, এ হামলা দেশের নিরাপত্তাকে ক্ষুন্ন করে। তিনি দায়ীদের বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat