ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৬৭৬৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) এ পর্যন্ত ৫৬১ জন আপিল দায়ের করেছেন। এরমধ্যে আজ পঞ্চম দিনে ১৩০ জন, চতুর্থ দিন ৯৩ জন, তৃতীয় দিন ১৫৫ জন, দ্বিতীয় দিন ১৪১ জন এবং প্রথম দিন ৪২ জন আপিল দায়ের করেন।
আজ বুধবার ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগির আলম সাংবাদিকদের জানান, ‘আজ পঞ্চম দিন ১৩০ জন নির্বাচন কমিশন ভবনে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে আপিল করেছেন। গতকাল আপিল করেছিলেন ৯৩ জন। আপিলের তৃতীয় ১৫৫ দ্বিতীয় দিন ১৪১ জন ও প্রথম দিন ৪২ জন আপিল দায়ের করেছেন। পাঁচ দিনে মোট ৫৬১ জন আপিল দায়ের করেছেন।’
আজ শনিবার ঢাকা অঞ্চলের ৯ জন, কুমিল্লার ২৮ জন, চট্টগ্রামের ১২ জন, ফরিদপুরের ৩ জন, সিলেটের ৪ জন, ময়মনসিংহের ১৬ জন, বরিশালের ৮ জন, খুলনার ১৬ জন, রাজশাহীর ১৮ জন ও রংপুর অঞ্চলের ৯ জন প্রার্থী আপিল দায়ের করেছেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য  মনোনয়নপত্র দাখিল হয়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি।
তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা নেয়া হয় গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই হয়, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের আজ শেষ হয়েছে। এই আপিল আবেদনগুলো নিষ্পত্তি হবে আগামীকাল ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার।
নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে কমিশন। দেশের ৪২ হাজার ভোট কেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে এবার প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat