ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৫৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী বৃহস্পতিবার সীমান্ত নিয়ে বৈঠক করবেন।
তীব্র সীমান্ত বিরোধ নিয়ে আন্তর্জাতিক সতর্কতার প্রেক্ষিতে উভয়ে এ বৈঠকে বসছেন।
ক্যারিবিয়ান দেশ সেইন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডাইনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী রাল্ফ গঞ্জাভেলেস এ কথা জানিয়েছেন। উভয়পক্ষের অনুরোধে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেছেন, জরুরি ভিত্তিতে পরিস্থিতি শান্ত করা প্রয়োজন। আর এ জন্যে দরকার মুখোমুখি আলোচনায় বসা।
উল্লেখ্য, জ্বালানি তেল সমৃদ্ধ এসেকুইবো অঞ্চল নিয়ে উভয়পক্ষে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এসেকুইবো ঐতিহাসিকভাবে গায়ানার নিয়ন্ত্রণে থাকলেও গত সপ্তাহে  মাদুরো সরকার এর মালিকানা নিয়ে বিতর্কিত একটি গণভোটের আয়োজন করে। গণভোটে ৯৫ শতাংশ ভোটার এসেকুইবোর মালিকানা ভেনিজুয়েলার বলে রায় দেয়ার পর তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
এদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলো উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat