ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৩৪৫৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ^বিদ্যালয়ের এপিএ সেলের আয়োজনে আজ  সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ^বিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর  অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও ট্রেজারার বীরমুক্তিযোদ্ধা মো. মোবারক হোসেন।
সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে  ভিসি বলেন, বিশ^বিদ্যালয় কখনো একদিনে প্রতিষ্ঠিত হয় না। সত্যিকারের বিশ^বিদ্যালয় গড়ে ওঠে একটু একটু করে। সেজন্য শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাইকে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী স্মার্ট হলে শিক্ষার্থীরা যেমন স্মার্ট হবে, তেমনি আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat