ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৫৬৫৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শক্তিশালী ভূমিকম্পের নয় দিন পর বুধবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত মধ্য জাপানের ইশিকাওয়া এলাকায় মৃতের সংখ্যা ২শ’ ৩ জনে দাঁড়িয়েছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত ইশিকাওয়ায় ৯ দিন পরও ৬৮ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
জাতীয় বার্তা সংস্থা ‘কিয়োডো’ বুধবার জানিয়েছে, ইশিকাওয়ার সরকার দুর্যোগজনিত কারণে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে ছয়জন সুজু এবং একজন নোটো শহরের বাসিন্দা।
তারা ভূমিকম্পে নিহত হয়নি, তবে দুর্যোগের পর শারীরিক ও মানসিক চাপের আঘাত বা অসুস্থতার কারণে মারা গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, সুজু সিটিতে ৯১, ওয়াজিমা সিটিতে ৮১, আনামিজু টাউনে ২০, নানাও সিটিতে ৫, নোটো শহরে ৩, শিকা শহরে ২ এবং হাকুই সিটিতে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় মঙ্গলবার থেকে অবিরাম বৃষ্টিপাতের সাথে ভবন ধসের ঝুঁকির সাথে ভূমিধসের আশঙ্কা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে। ইশিকাওয়া কর্তৃপক্ষ ইতোমধ্যে সতর্কতা জারি করেছে।
কানাজাওয়ার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে কিয়োডো জানিয়েছে, পূর্ববর্তী ভূমিকম্প এবং প্রবল বর্ষণ ও গলিত তুষারের প্রভাবের কারণে নোটো অঞ্চলে ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে।
আঞ্চলিক কর্তৃপক্ষের মতে, কভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে ২৬ হাজারেরও বেশি মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। প্রায় ৩ হাজার ১শ’ লোক ইতোমধ্যে, রাস্তা বিঘিœত হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat