ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৪৪৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার পশ্চিম মুক্তারপুরের দু’টি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে ৩৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ
ই উদ্ধারে মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বাঁধা কেটেছে। সকালে সরকারি জমিতে অবৈধ স্থাপনা ভেক্যু দিয়ে গুড়িয়ে দেয়া হয়। 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা জানান, প্লাস্টিক কনসার্ন প্রা. লিমিটেড এবং পিডিলাইট স্পেশালিটি ক্যামিকেল সলিমিটেড নামের প্রতিষ্ঠান দু’টি সরকারি খাস জমিতে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে দখল করে রাখে। গুরুত্বপূর্ণ ঢাকা-মুক্তারপুর-মুন্সীগঞ্জ সড়কের পাশের প্রয়োজনীয় জমির অধিগ্রহণের পর উন্নয়ন কাজও পুরোদমে শুরু হয়েছে। কিন্তু নোটিশ দেয়ার পরও প্রতিষ্ঠান দু’টি সরকারি সম্পত্তি খালি না করে নানাভাবে সময় ক্ষেপন করে। সর্বোচ্চ আদালতের আদেশ ও সরকারের অনুকুলে। তাই বিধিমোতাবেক উচ্ছেদ অভিযান  পরিচালনা করা হয়।  
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার উদ্ধার হওয়া ৭০ শতাংশ জমির মূল্য ৩৫ কোটি টাকা। তিনি  বলেন- সরকারি জমিটি উদ্ধারে ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে চলমান মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বাঁধা কেটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat