ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১২
  • ৫৬৫৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে তেল আবিবের বিরুদ্ধে একটি যুগান্তকারী গণহত্যা মামলা দায়ের করায় দক্ষিণ আফ্রিকার নিন্দা জানিয়ে বলেছেন, বরং ইসরায়েল হামাসের চালানো ‘গণহত্যার’ বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। খবর এএফপি’র।
দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে একটি জরুরি আবেদন করার পর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলকে এমন এক সময় গণহত্যার জন্য দোষারোপ করা হচ্ছে যখন রাষ্ট্রটি হামাসের চালানো গণহত্যার  বিরুদ্ধে লড়াই করছে।’
তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী সংগঠন ইসরায়েলে হামলা চালিয়ে ব্যাপক হত্যাকা- চালানোর পর তারা ইহুদি জনগণের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ করেছে এবং এখন কেউ গণহত্যার নামে তাদেরকে রক্ষা করতে এসেছে? কী নির্লজ অভিব্যক্তি! পৃথিবী উল্টে গেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat