ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৪৫৪৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইল সৈন্যরা বিতর্কিত সীমান্ত এলাকায় লেবানন থেকে প্রবেশ করা চার জঙ্গিকে গুলি চালিয়ে হত্যা করেছে। সেনাবাহিনী  বলেছে, ইসরাইল-হামাস যুদ্ধের ১০০তম দিনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর তারা নিহত হলো। খবর এএফপি’র।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি এবং ইসরাইলি বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, বিতর্কিত একটি সীমান্ত এলাকায় টহলরত সৈন্যরা লেবানন থেকে ইসরাইল ভূখ-ে প্রবেশ করা একটি সন্ত্রাসী গ্রুপকে সনাক্ত করে। এ সময় সন্ত্রাসীরা সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়। এমন পরিস্থিতিতে সৈন্যরাও পাল্টা গুলি চালায়। এতে চার সন্ত্রাসী নিহত হয়।
এ মাসের শুরুতে বৈরুতের উপকণ্ঠে হামলায় হামাসের উপনেতা নেতা সালেহ আল-আরুরি নিহত হওয়ার পর সীমান্ত উত্তেজনা অনেক বেড়ে যায়। সেখানে হামলার ঘটনায় ইসরাইলকে জোরালোভাবে দায়ী করা হয়।
এএফপি’র হিসাব অনুযায়ী, ৭ অক্টোবর থেকে সীমান্তে সহিংসতায় ১৯০ জন নিহত হয়। এদের মধ্যে তিন সাংবাদিকসহ ১৪০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং ২০ জনের অধিক বেসামরিক নাগরিক রয়েছে।
এদিকে ইসরাইলি কর্তৃপক্ষের দেয়া হিসাব মতে, ইসরাইলের উত্তরে বিভিন্ন হামলায় কমপক্ষে নয়জন সৈন্য এবং চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহ’র মধ্যে এক মাস ধরে যুদ্ধ চলেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat