ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৭
  • ৩৪৫০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মিস আমেরিকা ২০২৪’ এ জয়ী হলেন ম্যাডিসন মার্শ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গেল রবিবার (১৪ জানুয়ারি) রাতে ফ্লোরিডার অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি থিয়েটারে বসেছিল এই সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মার্শ!
সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য অংশ নেয়। ৫১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পড়েন ২২ বছর বয়সী ম্যাডিসন মার্শ। কলোরাডোর প্রতিনিধিত্ব করেন তিনি। এয়ার ফোর্সের প্রথম সক্রিয় কর্মকর্তা মার্শ, যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের খেতাব লাভ করলেন।
এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি।‘মিস আমেরিকা ২০২৩’ বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসন মার্শকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
মুকুট জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনো কিছু অর্জন করতে পারেন। আকাশ আপনাকে থামিয়ে দেবে না। একমাত্র আপনি আপনাকে থামিয়ে দিতে পারেন।’
গত বছর মিস কলোরাডোর খেতাব জিতেছিলেন ম্যাডিসন মার্শ। ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat