ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৭
  • ৪৫৬৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজায় জিম্মিদের জন্য ওষুধ সরবরাহের অনুমতি দিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। 
মঙ্গলবার দোহা ও প্যারিসের মধ্যস্থতার পর কাতার ও ইসরায়েল এই চুক্তির ঘোষণা দিয়েছে।
সরকারি ‘কাতার নিউজ এজেন্সির’ (কিউএনএ) এক বিবৃতিতে দোহা ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তির ঘোষণা দিয়েছে। এতে গাজায় ইসরায়েলি বন্দীদের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহের বিনিময়ে গাজার বেসামরিক নাগরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়া হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘ওষুধগুলো গাজায় কাতারের প্রতিনিধিরা পাঠিয়ে দেবেন।’ 
ফরাসি প্রেসিডেন্সি অনুসারে, ৪৫ জন জিম্মির জন্য ওষুধগুলো পাঠানো হচ্ছে। নভেম্বরে ৮৩ জনের প্রাথমিকভাবে ওষুধের প্রয়োজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
দক্ষিণ গাজার সীমান্ত শহর রাফাহ’র একটি হাসপাতালে ওষুধ পৌঁছানোর পর বুধবার আন্তর্জাতিক রেডক্রস কমিটি ওষুধ গ্রহণ করবে এবং তারা অবিলম্বে জিম্মিদের কাছে পৌঁছে দেবে। এই ওষুধে জিম্মিদের তিন মাস চলবে।
এই প্রক্রিয়ার সমন্বয়ক ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টার ওষুধ কিনে পাঠিয়েছে।
শনিবার এই ওষুধ তাদের কূটনৈতিক ব্যাগে দোহায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের পরিচালক ফিলিপ ল্যালিয়ট।
হামাসের রাজনৈতিক অফিসের আয়োজক কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার নেতৃত্ব দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat