ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৭
  • ৬৫৪৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদালত অবমাননা বিষয়ে তলবে হাইকোর্ট হাজির হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজ হাজির হন তিনি। গণমাধ্যমে প্রকাশিত নুরের বক্তব্য আমলে নিয়ে এ বেঞ্চ গত ১৭ ডিসেম্বর স্বপ্রণোদিত রুলসহ তাকে আজ হাজিরে আদেশ দেয়।
নুরের আইনজীবী সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী বলেন, আপনারা আদালত অবমাননার রুল দিয়েছেন। রুলের ব্যাখ্যা দিতে আমাদের সময় প্রয়োজন।
আদালত অবমাননার ব্যাখ্যা দিতে নুরুল হক নুরকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় মঞ্জুর করেন হাইকোর্ট। সেদিনও তাকে আদালতে হাজির থাকতে হবে বলে আদেশ দেয়া হয়। ডেপুটি এটর্নি জেনারেল কাজী মইনুল হাসান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, আদালত নুরুল হক নুরকে উদ্দেশ করে বলেন বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।
গত ৭ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবদেন আমলে নিয়ে স্বপ্রনোদিত আদেশ দেয় হাইকোর্ট।
ডেপুটি এটর্নি জেনারেল কাজী মইনুল হাসান একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবদেনের কথা সাংবাদিকদের কাছে উল্লেখ করেন।
নুরের পক্ষের আইনজীবী বলেন, নুরুল হক নুরের বক্তব্য পত্রিকায় যেভাবে এসেছে উনি সেভাবে বলেননি। রুলের ব্যাখ্যায় আমরা প্রকৃত বক্তব্য তুলে ধরব। আশা করি আমাদের ব্যাখ্যায় আপনারা অখুশি হবেন না। এসময় আদালত বলেন, আমরাও চাই বক্তব্য ডিফারেন্ট হোক। কারণ পত্রিকায় যেভাবে এসেছে, এভাবে বললে তো বিচার বিভাগ ভেঙে পড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat