ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৭
  • ৫৬৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা বুধবার অধিকৃত পশ্চিমতীরে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের এক শীর্ষ যোদ্ধাকে হত্যা করেছে। সে একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।  খবর এএফপি’র।
সেনাবাহিনী বলেছে, আহমেদ আবদুল্লাহ আবু শালাল নামের এ যোদ্ধা গত বছর চালানো কয়েকটি সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল। এসব হামলার মধ্যে পূর্ব জেরুজালেমে চালানো একটি হামলা অন্তর্ভূক্ত রয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাকে  লক্ষ্য করে চালানো এক নির্ভুল বিমান হামলায় সে নিহত হয়। এক ভিডিও লিঙ্কে একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালাতে দেখা যাচ্ছে।
রামাল্লায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এক গাড়িতে দখলদার বাহিনীর (ইসরাইল) বিমান হামলায় নিহত এক অজ্ঞাতনামা শহীদের লাশ নাবলুসের একটি হাসপাতালে আনা হয়েছে।
সেনাবাহিনী জানায়, আবু শালালকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যা করা হয়। তার গ্রুপ একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।
বিস্তারিত উল্লেখ না করে সেনাবাহিনী জানায়, গত বছর এপ্রিলে পূর্ব জেরুজালেমের শিমন হাটজাদিক এলাকায় এক হামলার ঘটনায় সে জড়িত ছিল। সেখানে ওই হামলায় দুজন আহত হয়েছিল।
গত অক্টোবরে ইসরাইলি সেনাদের উপর বোমা হামলা চালানোর ঘটনায়ও তার হাত ছিল। সৈন্যদের লক্ষ্য করে কোথায় এ হামলা চালানো হয় সে ব্যাপারে সেনাবাহিনী স্পষ্ট করে কিছু বলেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat