ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৭
  • ২৩৩৪৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সেখানে এ পর্যন্ত ৭ হাজার ১৭০টি কম্বল বিতরণ করা হয়েছে।  
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, এ পর্যন্ত  দু’ দফায় সরকারি ভাবে ৬ হাজার ৭২০টি কম্বল বিতরণ করা হয়েছে। তন্মধ্যে প্রথম দফায় ৫ হাজার ৪শ’টি এবং দ্বিতীয় দফায় এক হাজার ৩২০টি। এছাড়া বেসরকারি খাত থেকে পাওয়া ৪৫০টি কম্বলও বিতরণ করা হয়েছে।
গত কয়েক দিনের প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় বিপর্যন্ত হয়ে পড়েছে কোটালীপাড়ার জনজীবন। রাস্তা-ঘাট, হাট-বাজারে কমে গেছে লোক সমাগম। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। এমন পরিস্থিতিতে আজ বুধবার ভোরে কুরপালা আশ্রায়ণ প্রকল্পে অর্ধ শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। 
পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এর আগে নারিকেল বাড়ি দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat