ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৪৫৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সন্তানের জন্মদানের পর আর দশজন নারীর মতই ওজন বেড়ে গিয়েছিল বলিউড অভিনেত্রী সোনম কাপুরের। তবে তিনি ২০ কেজি ওজন ঝরিয়েছেন। সম্প্রতি সন্তান জন্মের পর নিজের মন এবং শরীরের যত্ন নেয়ার প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও শেয়ার করেছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওজন ঝরানোর পর নিজের ফিট শরীরের একটি মিরর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টে সোনম লিখেছেন, ‘কী দারুণ। ২০ কেজি কমেছে। আরও ৬ কমাতে হবে।’
পোস্টে অভিনেত্রী আরও লিখেছেন, ‘নিজেকে খুঁজে পেতে আমার ১৬ মাস সময় লেগেছে। ধীরে ধীরে কোনো ক্রাশ ডায়েট এবং কঠিন ওয়ার্কআউট ছাড়াই নিজের এবং সন্তানের যত্ন নিয়ে এই পর্যায়ে এসেছি।এখনও পুরোপুরি লক্ষ্যে না পৌঁছালেও প্রায় পৌঁছে গেছি। নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ, এটি কী যে দারুণ।’
সোনম কাপুরকে শেষ দেখা গেছে ওটিটির ‘ব্লাইন্ড’ ছবিতে। আবার কাজে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ২০১৮ সালে ব্যবসায়ী এবং প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেছিলেন সোনম। ২০২২ সালের ২০ আগস্টে তাদের প্রথম সন্তানের জন্ম হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat