ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৪৫৬৯১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ বিশ্ব কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে দারুন জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের যুবারা ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।  
প্রিটোরিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে বাংলাদেশের পেসার রোহানাত দৌল্লা বর্ষন ও বাঁ-হাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বির বোলিং তোপে পড়ে ৩৭ দশমিক ১ ওভারে ১৬৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার কোন ব্যাটারই হাফ-সেঞ্চুরি সীমান পার করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন হার্জাস সিং। এছাড়া অধিনায়ক হুগ ওয়েবজেন (ঐঁময ডবরনমবহ) ৩১ রান করেন। বাংলাদেশের বর্ষন ৫ ওভারে ২১ রানে ৪ টি এবং রাব্বি ৫ ওভারে ২১ রানে ২ উইকেট নেন। এছাড়া ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধা-রাফি উজ্জামান রাফি ও পারভেজ ইমন ১টি করে উইকেট নেন। 
১৬৬ রানের জয়ের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। চৌধুরি এমডি রিজওয়ানের হাফ-সেঞ্চুরিতে ১০৭ বল বাকী রেখে জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ। ৩টি চার ও ২টি ছক্কায় ৫৯ বল খেলে অপরাজিত ৫৩ রান করেন রিজওয়ান। এছাড়া জিশান আলম ২৩, আদিল বিন সিদ্দিক ২০ ও আশিকুর রহমান শিবলি ১৯ রান করেন। 
বিশ^কাপের মূল লড়াইয়ে নামার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বাড়তি আত্মবিশ^াস দিবে বাংলাদেশের যুবারদের। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে একবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat