ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ২৩৫৩৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ  নীরবে দাঁড়িয়ে থেকে জাতির  পিতা বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে তাঁর পরিবারের  শহীদ সদস্যবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের  আত্মার শান্তি কামনায় তিনি বিশেষ প্রার্থনায় অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় তিনি প্রার্থনা করেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে অনিন্দিতা দত্ত, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু মুছা, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চান্দিনা পৌর আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আলী হোসেন-সহ চান্দিনা উপজেলার ১০ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তিনি স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat