ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৬৬০১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না।তিনি আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে দুর্নীতি বন্ধ করা কঠিন। তবে, আপনারা আস্থা রাখুন। আমি সারাজীবন দুর্নীতি করিনি, আর ভবিষ্যতেও করবো না। আমি থাকাকালীন কোনরকম দুর্নীতি মেনে নেব না এবং দুর্নীতি করে কেউ রেহাইও পাবে না।’
মন্ত্রী সকাল সাড়ে ১১ টায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখানকার স্বাস্থ্যসুবিধাগুলো সরেজমিন পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও মন্ত্রী হাসপাতালের অপারেশন থিয়েটার, মুজিব কর্নার, শেখ রাসেল কিডস কর্নার এবং হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। 
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সেবা, রোগীদের খাবার এবং পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এর আগে সকাল ১০ টায় স্বাস্থ্যমন্ত্রী সোনারগাঁওয়ের শ্রী শ্রী লোকনাথ মন্দির আশ্রমে যান এবং সেখানে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন ও প্রার্থনায় অংশ নেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.ফরিদ হোসেন মিঞা, লাইন ডিরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডা.  মো. রিজওয়ানুর রহমান, সিভিল সার্জন (নারায়ণগঞ্জ) ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শওকত মহিবুর রব, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, আরএমও ডা. মো. মোশাররফ হোসেন এবং হাসপাতালের চিকিৎসক ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat