ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৬৭৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে চালানো বিরামহীন হামলায় এই পর্যন্ত ২৫ হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
গত ২৪ ঘন্টায় ইসরায়েলী হামলায় নতুন করে আরো ১৭৮ জন নিহত ও ৩শ’র কাছাকাছি আহত হয়েছে। এতো প্রাণহানির পরও ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামাতে রাজি হচ্ছেন না। তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও অস্বীকৃতি জানিয়েছেন। জাতিসংঘ নেতানিয়াহুর অস্বীকৃতি জানানোকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ ব্যারেল জানিয়েছেন, হামাসের সৃষ্টি ও অর্থায়নের পেছনে ইসরায়েল দায়ী। আলজাজিরা টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে এএফপি’র এক প্রবিদনে এসব কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নগরীর কেন্দ্রীয় এলাকাগুলোতে ইসরায়েলি বিমান বাহিনীর ভারী  গোলাগুলির ফলে নিহতের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে।
এর আগে, ‘আল মায়াদিন’ টিভি চ্যানেল জানিয়েছে, সোমবার রাতে খান ইউনিসের নাসের হাসপাতাল এলাকায় ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনা ইউনিটের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat