ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৪৩৪৫৪৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, দেশের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। 
আজ সোমবার বিকেলে মালিবাগের আবুজর গিফারি কলেজে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমরা মানুষের পাশে থেকে আগামী দিনেও উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় তার জন্য কাজ করে যাব। 
তিনি বলেন, মানুষকে জিম্মি করে রাজনীতি আমরা করি না। মানুষকে পুড়িয়ে মারাকে যারা রাজনৈতিক আন্দোলন মনে করে তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। এটি হলো সন্ত্রাসী কর্মকান্ড। ধ্বংসাত্মক কর্মকান্ড কখনো গণতন্ত্রের পক্ষে হতে পারেনা। যারা মানুষকে ভালবাসতে পারেনা তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না।  
১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আবুজর গিফারি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ শেষে বাহাউদ্দিন নাছিম পল্টন কমিউনিটি সেন্টারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat