ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৪
  • ৪৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন বাহিনী ইয়েমেনে দু’টি হুথি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।  
এই অঞ্চলে জাহাজগুলোর জন্য ক্ষেপণাস্ত্রগুলো একটি আসন্ন হুমকি তৈরি করেছিল। মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার এই কথা বলেছে।
যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন দুই দফা যৌথ হামলা চালিয়েছে। যার লক্ষ্য হুথিদের শিপিং টার্গেট করে হামলার ক্ষমতা হ্রাস করতে এই হামলা চালানো হয়। অন্যদিকে ওয়াশিংটন ইরান-সমর্থিত বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের অবস্থানের ওপর একতরফা ধারাবাহিক বিমান হামলা শুরু করেছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের সময় বুধবার ভোরে সর্বশেষ হামলা এই হামলা চালানো হয়। এতে ‘দক্ষিণ লোহিত সাগরে দু’টি হুথি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্র দু’টি উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়েছিল।’ 
সেন্টকম বলেছে, ‘মার্কিন বাহিনী ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এই গুলো এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য একটি আসন্ন হুমকি সৃষ্টি করেছে।’ 
গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে হুথিরা নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল-সংযুক্ত জাহাজে হামলা শুরু করে। 
ইয়েমেনের বিদ্রোহীরা মার্কিন ও ব্রিটিশ স্বার্থকেও বৈধ লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে।
সামরিক পদক্ষেপের পাশাপাশি ওয়াশিংটন হুথিদের ওপর কূটনৈতিক এবং আর্থিক চাপ সৃষ্টি করতে চাইছে। প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে হুথিদের একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat