ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৪
  • ২৩৪৩২৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে আজ বুধবার সচিবালয়ে তাঁর অফিস কক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাত করেছেন।
সাক্ষাত শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, তাঁর মন্ত্রণালয়াধীন বিভিন্ন সংস্থায় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত আছেন। সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এসব ভূমিকা আরো জোরদার করার পাশাপাশি এর পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া সমুদ্র সীমার নিরাপত্তার ব্যাপারে নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে এখন প্রচুর জাহাজ নির্মাণ হচ্ছে এবং বাংলাদেশে তৈরি জাহাজের চাহিদা বিদেশেও রয়েছে। নৌবাহিনীর আওতাধীন বিভিন্ন শিপইয়ার্ড ও ডকইয়ার্ডে উন্নতমানের জাহাজসহ অন্যান্য নৌযান নির্মিত হচ্ছে। এসব কাজের বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নতুন সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী কাজ করবে এবং এ বিষয়ে কিভাবে নৌখাতের অগ্রগতি করা যায় তা নিয়ে নৌবাহিনী প্রধানের সঙ্গে আলেঅচনা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat