ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ৫৪৫৩৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)তে পঞ্চমবারের মতো দুই দিনব্যাপী জবফেস্টের আয়োজন করা হচ্ছে। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সকাল ৯টায় জবফেস্ট শুরু হবে।
সাস্ট ক্যারিয়ার ক্লাব এই জবফেস্টে আয়োজন করতে যাচ্ছে। এতে দেশি-বিদেশি ৩৫টিরও বেশি বিভিন্ন কোম্পানি সিলেট অঞ্চলের স্নাতক সম্পন্ন করা সবার জন্য তিন শতাধিক চাকরির সুযোগ নিয়ে আসছে বলে জনিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক জুবাইর আহসান।
এবারের জবফেস্টে অংশ নেবে দেশ ও বিদেশে সুপ্রতিষ্ঠিত ব্যাবসায়ী কোম্পানি প্রাণ-আরএফল, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাভানা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, লাইট ক্যাসল পাটনার্স, আড়ং, এপেক্স, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম, শেভরন বাংলাদেশ, হা-মীম গ্রুপ এবং ক্রাউন সিমেন্টসহ ৩৫টি ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি।
আয়োজক কমিটি জানায়, প্রথম দিন (৩১ জানুয়ারি) চাকরি প্রত্যাশীদের কাছ থেকে কোম্পানিগুলো জীবনবৃত্তান্ত (সিভি) জমা নেবে। পরদিন ১ফেব্রুয়ারি পদ শূন্যতার ভিত্তিতে সিভি জমা নিয়ে বিভিন্ন কোম্পানি নির্বাচিতদের সাক্ষাত নেবে।
এছাড়া টেন্টে বিভিন্ন কোম্পানির নির্ভুল নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন গ্র্যাজুয়েটরা। এতে বৃহত্তর সিলেটের স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা পছন্দের কোম্পানিগুলোতে একাধিক পোস্টের জন্য সুনির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat