ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৩৪৪৫৩৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ১৫ বছরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় রংপুর জেলায় ১ লাখ ৬৪ হাজার ৪০১ জন গর্ভবতী মা আর্থিক সহায়তা পেয়েছেন। 
সারাদেশে ২০২৩ সাল পর্যন্ত মোট ৮৪ লাখ গর্ভবতী মা এই কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা পেয়েছেন। জেলা মহিলা বিষয়ক অধিদফতর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। 
দরিদ্র ও অসহায় গর্ভবতী মায়ের গর্ভকালীন যতœ, শিশুর স্বাস্থ্য সুরক্ষা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে সরকার মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু করেছে।
 গ্রামীণ এলাকার দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং শহর এলাকার কম আয়ের কর্মজীবী মায়েদের ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির সমন্বিত ও উন্নত সংস্করণ হলো ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’। 
মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী, দরিদ্র ও অসহায় পরিবারের ২০ থেকে ৩৫ বছর বয়সি একজন মা তার প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য এ কর্মসূচির আওতায় ৩ বছরের জন্য মাসিক ৮০০ টাকা হারে অর্থ সহায়তা পেয়ে থাকেন। এ আর্থিক সহায়তা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। ৪ থেকে ৬ মাসের গর্ভবতী মায়েরা এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। 
উল্লেখ্য, নিবন্ধিত মায়ের অসময়ে গর্ভপাত হলেও তিনি স্বাস্থ্য ঝুঁকি কাটিয়ে উঠার জন্য ৬ মাস পর্যন্ত এই কর্মসূচির সুবিধা পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat