ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৫৬৫৩৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তীব্র শৈত্যপ্রবাহ ও ঠান্ডায় বিপর্যস্ত ঠাকুরগাঁও জেলার জনজীবন। এতে চরম দুর্ভোগে জেলার দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষ। মধ্য জানুয়ারি থেকে দ্বিতীয় দফায় দেশের উত্তরাঞ্চলের এই জনপদে বেড়েছে শীতের প্রকোপ। কোথাও কোথাও বইছে শৈত্যপ্রবাহ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেনা কেউ। এমন পরিস্থিতিতে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না উঠা পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নিরূপণের কোনো দপ্তর নেই। তবে প্রতিদিন তাপমাত্রা পরিমাপ করে কৃষি সম্প্রসাারণ অধিদপ্তর। তারা জানায়, বিগত ৪/৫ দিন ধরে প্রথমে মৃদু ও পরে তীব্র শৈত্যপ্রবাহ চলছে জেলায়। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭-৯৮ শতাংশ। 
আজ শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৭.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫-৯৬ শতাংশ। রাতে এই তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে বলেও জানায় জেলা কৃষি সম্প্রসাারণ অধিদপ্তর । 
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেলে স্কুল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান স্বাক্ষরিত আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে। 
এতে বলা হয়, তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াসে না আসা পর্যন্ত জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবেন। 
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান পৃথকভাবে জানান, তাপমাত্রা সর্বনিম্ন থাকায় শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। 
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান ছুটির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। আবহওয়া স্বাভাবিক হলে আবারো বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat