ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৬৫৪৫৯০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ‘জয়ের জন্য সবকিছু’ ফোরামে অংশগ্রহণকারীদের সাথে বৈঠককালে বলেছেন, বিশ্বের কোন দেশের সার্বভৌমত্বের প্রধান লক্ষণ হচ্ছে- দেশটির তার নিজের দুই পায়ে দাঁড়াতে পারা। খবর এএফপি’র। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। স্বয়ংসম্পূর্ণতা হচ্ছে সার্বভৌমত্বের মূল সূচক।’
পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া একটি জরাজীর্ণ ও মূল্যহীন দেশে পরিণত হবে, যদি না তারা তাদের নিজের দেশের জনগণকে রক্ষা করে।
তিনি বলেন, ‘আমরা যদি নোভোরোশিয়ার ডনবাস, খেরসন ও জাপোরোজিয়ে অঞ্চলে আমাদের জনগণকে রক্ষা করতে না পারতাম, আমরা যদি ক্রিমিয়ার জনগণকে পরিত্যাগ করতাম, তাহলে শেষ পর্যন্ত আমাদের দেশের কী পরিণত হতো? তাহলে তো আমাদের দেশ একটি ক্ষয়প্রাপ্ত দেশে পরিণত হতো- যা স্বয়ংসম্পূর্ণ নয়। আর এমন দেশ কারোরই প্রয়োজন নেই। যাকে বাইরের সবাই তার প্রাকৃতিক সম্পদের কারণে পৃষ্টপোষকতার সাথে মাথায় থাপ্পড় দিত এবং মানবিক সহায়তা হিসেবে পচা আলু দিত। একই সাথে দেশ থেকে কিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করতো।’
পুতিন উল্লেখ করেন, রাশিয়া তাদের কর্মদক্ষতা দিয়ে সারাবিশ্বের কাছে প্রমাণ করেছে যে- তারা একটি স্বয়ংসম্পূর্ণ দেশ।
প্রেসিডেন্ট উচ্চ-প্রযুক্তির শিল্প-কারখানাসহ বিভিন্ন খাতে রাশিয়ার প্রবৃদ্ধির প্রশংসা করেন।
তিনি আরো বলেন, ‘এসবের মধ্যদিয়ে আমরা নিজেদের এবং সকলের কাছে প্রমাণ করেছি যে আমরা একটি স্বয়ংসম্পূর্ণ দেশ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat