ব্রেকিং নিউজ :
রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৪৩৪৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মরক্কোর প্রত্নতাত্ত্বিকরা প্রায় ১,০০,০০০ বছর আগের মানুষের ৮০ টিরও বেশি পায়ের ছাপ উদ্ধার করেছেন এবং এটি উত্তর আফ্রিকার প্রাচীনতম মানুষের পায়ের ছাপ বলে ধারণা করা হচ্ছে।
সম্ভবত শিশু সহ পাঁচজন হোমো সেপিয়েন্স এই পায়ের ছাপ রেখে গেছেন।
মরক্কো, স্পেন, ফ্রান্স এবং জার্মানির প্রতœতাত্ত্বিকদের একটি দল টাঙ্গিয়ার থেকে ৯০ কিলোমিটার (৫৫ মাইল) দক্ষিণে অবস্থিত শহর লারাচে উপকূলে এই পায়ের ছাপ আবিষ্কৃত হয়েছে।
লিক্সাস লারাচে প্রত্নতাত্ত্বিক সাইটের কিউরেটর আনাস সেদরাতি এএফপিকে জানিয়েছেন, ‘এই দলটি (হোমো স্যাপিয়েন্স) সম্ভবত খাদ্য এবং শেলফিশের (কাঁকড়া বা চিংড়ি) সন্ধানে সৈকত পেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছিল।’
তিনি বলেন, ‘তারা সম্ভবত জেলে বা সংগ্রহকারী ছিল।’
প্রতœতাত্ত্বিকদের গবেষণা প্রতিবেদনটি জানুয়ারিতে বৈজ্ঞানিক জার্নাল নেচারে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, পায়ের ছাপগুলো বিশ্বের সেরা সংরক্ষিত মানুষের চিহ্নগুলোর মধ্যে একটি এবং উত্তর আফ্রিকা এবং দক্ষিণ ভূমধ্যসাগরের প্রাচীনতম।
ফরাসি গবেষকদল বলেছেন, ‘একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পের অংশ হিসাবে উপকূলরেখা বরাবর ছড়িয়ে থাকা বোল্ডারগুলোর উৎস এবং গতিশীলতার অংশ হিসাবে  ২০২২ সালের জুলাই মাসে একটি ফিল্ড মিশনের সময় এটি আবিস্কৃত হয়।’
২০১৭ সালে, উত্তর-পশ্চিম মরক্কোতে ৩০০,০০০ বছর আগের কিছু হোমো সেপিয়েন্সের সন্ধান পাওয়া গেছে, এটি একটি সাফল্য যা মানব প্রজাতির আনুমানিক উৎপত্তিকে ১০০,০০০ বছর পিছিয়ে দিয়েছে।
লারাচে পায়ের ছাপ এই অঞ্চলে মানব ইতিহাসের গুরুত্ব তুলে ধরেছে, এ কথা উল্লেখ করে আনাস সেদরাতি বলেন, এখানেঅন্যান্য প্রাণীর চিহ্নও আবিষ্কৃত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এই অসাধারণ ঐতিহ্যবাহী স্থানটিকে সংরক্ষণ করতে হবে, এমনকি এটি হুমকির মুখে পড়লেও।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat