ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৬৫৫৯৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে মার্কিন দূতাবাসের এসিস্ট্যান্ট রিজিওনাল সিকিউরিটি অফিসার মাইকেল লী ও ক্রিমিনাল ফ্রড ইনভেষ্টিগেটর ভেনিসা গোমেজ সৌজন্য সাক্ষাৎ করেন।
মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল মার্কিন দূতাবাস ও বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাৎ করার জন্য ডিএমপি কমিশনার মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকগণের নিরাপত্তা প্রদানসহ যেকোন প্রয়োজনে সদা পাশে আছে এবং থাকবে’।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat