ব্রেকিং নিউজ :
ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা
  • প্রকাশিত : ২০২৪-০২-০৮
  • ৪৩৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।
টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, এই মানুষগুলো পানির জন্য হাঁটছিলেন। আরও বেশ কয়েকজন আহত ফিলিস্তিনীকে আল আহলি হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ৭ অক্টোবর মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গাজা উপত্যকা-ভিত্তিক কট্টরপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখ-ে আকস্মিকভাবে আক্রমণ শুরু করে। গাজা সীমান্তের কাছে বসবাসকারী অনেক ইসরায়েলি কিবুতজ বাসিন্দাকে হত্যা করে এবং শিশু, বৃদ্ধ এবং মহিলাসহ ২৪০ জনেরও বেশি ইসরায়েলিকে অপহরণ করে। জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে হামাস হামলা চালায় বলে দাবি করছে।
ইসরায়েল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে ও ছিটমহল, লেবানন ও সিরিয়ার কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে। পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালায়। পশ্চিম তীরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat