ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০২৪-০২-০৮
  • ৬৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চলমান সংস্কার ও  আধুনিকায়নের কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। 
মন্ত্রী আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু  স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে  এ কথা জানান। 
মন্ত্রী বলেন, ‘আমরা আর বিলম্ব করতে চাই না। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে চাই। নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে যেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি, বাফুফের প্রতিনিধি ও একজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবে। কমিটি  নির্ধারিত সময় অন্তর অন্তর অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে।’
এ সময়ে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ, বাফুফে ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat