ব্রেকিং নিউজ :
বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময়
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৫৭০০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহানায়ক উত্তম কুমারের বহু সিনেমার নায়িকা অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। হিন্দস্তান টাইমস বাংলার এক প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 
জানা যায়, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অঞ্জনা। বাড়িতেই চিকিৎসা চলছিল তার। গত শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। 
‘থানা থেকে আসছি’, ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনও মেঘ’ ছবিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন বর্ষীয়ান এ অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়ি। তার দুই মেয়ে নীলাঞ্জনা এবং চন্দনা। মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়েছেন যিশুর স্ত্রী।
১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহারে জন্ম হয়েছিল অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের। তার আসল নাম হল আরতি ভৌমিক, আর ডাক নাম বাবলি। মাত্র ২০ বছর বয়সেই সিনেমার দুনিয়ায় পা রাখেন অঞ্জনা ভৌমিক, ছবির নাম ছিল‘অনুষ্টুপ চন্দ’। 
প্রথম ছবি মুক্তির আগেই আরতি নাম বদলে অঞ্জনা হয়েছিলেন তিনি। সিনেমার পর্দায় উত্তম কুমারের সঙ্গে তার রসায়ন ছিল জমজমাট। নিজের ক্যারিয়ারের অধিকাংশ ছবিই করেছে উত্তম কুমারের সঙ্গে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও ‘মহাশ্বেতা’ ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শক ও সমালোচকদের। ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় ছিল তার উজ্জ্বল উপস্থিতি। তবে উত্তম কুমারের সঙ্গে পর্দায় তার রসায়ন দর্শক আজও মনে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat