ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৫৬৫৪৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ ছানি রোগে ভুগছে। কিন্তু তাদের অর্ধেকেরই ছানি চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আজ বুধবার এ কথা জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ছানি হলো বয়সের সাথে সাথে চোখের স্বাভাবিক লেন্স ঘোলা হয়ে যাওয়া, যা দৃষ্টি ঝাপসা করে এবং সঠিক চিকিৎসা না হলে অন্ধত্বের কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ছানি অস্ত্রোপচার একটি সহজ ১৫ মিনিটের পদ্ধতি। এটি বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতিগুলোর একটি হিসেবে গণ্য, যা তাৎক্ষণিক ও স্থায়ী দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করে, জীবনযাত্রার মান উন্নত করে ও অন্ধত্ব দূর করতে সাহায্য করে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার চোখের যত্নের কারিগরি প্রধান স্টুয়ার্ট কিল বলেন, ‘বিশ্বের অর্ধেক মানুষের ছানি  অস্ত্রোপচারের প্রয়োজন। তবে তাদের সেই সুযোগ নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে খারাপ, যেখানে ছানি অস্ত্রোপচারের প্রয়োজন এমন চার জনের মধ্যে তিন জন এখনও চিকিৎসা পায় না।

কিল বলেন, কেনিয়ায় বর্তমানে ছানি অস্ত্রোপচারের প্রয়োজন এমন ৭৭ শতাংশ মানুষের ছানি অন্ধত্ব বা দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সমস্ত অঞ্চলে, পুরুষদের তুলনায় নারীরা ধারাবাহিকভাবে কম চিকিৎসার সুযোগ পান।

৯ কোটি ৪০ লাখ আক্রান্তের মধ্যে ২০ শতাংশেরও কম অন্ধ, বাকিরা দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat