ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৬৭৬৫৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে র‌্যাব সদস্যদের নির্বাচনি মহড়া ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের আজ র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আরাফুল কবির ব্রিফিং করেছেন।

বুধবার বিকাল ৩টায় দিনাজপুর শহরে একাডেমি স্কুল মাঠে র‌্যাব সদস্যদের আয়োজিত নির্বাচন বিষয়ে মহড়া প্রদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আরাফুল কবির। ব্রিফিংয়ে তিনি বলেন, দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে ১৩টি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে র‌্যাব সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। 

জেলার ১৩টি উপজেলায় র‌্যাব সদস্যদের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ভোট কেন্দ্রগুলোতে র‌্যাব সদস্যদের সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচন উপলক্ষে অপরাধীরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে। সকল বাহিনীর সার্বিক সহযোগিতায় স্বচ্ছভাবে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সফল ও সম্পন্ন করতে সক্রিয় অবস্থানের বিষয় তিনি ব্যক্ত করেন।

এরআগে র‌্যাব কমান্ডারের নেতৃত্বে শহরে একাডেমী স্কুল প্রাঙ্গণে ভোট গ্রহণের মহড়া প্রদর্শন করেনর‌্যাব সদস্যরা।

প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat