ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০২
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৪৮১ রানের লিড নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস ঘোষণা
স্পোর্ট ডেস্ক:-অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৭১৫ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে নিউজিল্যান্ড। এর আগে ২৩৪ রানে প্রথম ইনিংসে অল আউট হয় টাইগাররা। ৪৮১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান। আগের দিনের ৪ উইকেটে ৪৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা ‍শুরু করে স্বাগতিকরা। আগেরদিন ৯৩ রানে অপরাজিত কেন উইলিয়ামসন এদিন তুলে নিয়েছেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। তার সঙ্গে আগেরদিন অপরাজিত থাকা নেইল ওয়েগনার ৪৭ রানে করে ইবাদাত হোসেনের বলে আউট হন। এরপর ব্র্যাডলি-জন ওয়াটলিং করেন ৩১ রান। ৫৩ বলে ৭৬ রান করে উইলিয়ামসনের সঙ্গে অপরাজিত থাকেন কলিন ডি গ্র্যান্ডহোম। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৭১৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এটি তাদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। ২০০৯ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে ৬০৯ রান ছিল তাদের আগের রেকর্ড। বল হাতে অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ৪৯ ওভারে ২৪৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। এছাড়া সৌম্য সরকার ২টি আর একটি করে উইকেট পেয়েছেন ইবাদাত হোসেন ও মাহমুদউল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat