ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-০২
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অভ্যন্তরে আটক মিয়ানমার সেনা সদস্যকে হস্তান্তর কাল
নিউজ ডেস্ক:-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আটক মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে আগামীকাল হস্তান্তর করা হবে। এদিন সকালে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পয়েন্ট দিয়ে হস্তান্তর করবে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। কক্সবাজারে বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, আটক মিয়ানমার সেনা সদস্যকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পয়েন্ট দিয়ে হস্তান্তর করা হবে। সকাল ১১ টায় এই হস্তান্তর সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাল্লুকখাইয়া সীমান্তের হাতিছড়া এলাকা থেকে গত ২৪ জানুয়ারি মিয়ানমারের ওই সেনা সদস্যকে আটক করা হয়। আটক সেনা সদস্যের নাম অং বো বো থিন। আটকের সময় তার পরনে ছিল মিয়ানমার সেনা বাহিনীর পোশাক উল্লেখ করে বিজিবি কর্মকর্তা জানান জিজ্ঞাসাবাদে ওই সেনা সদস্য জানিয়েছেন তিনি মিয়ানমারের সেনা বাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য। রাখাইনের বান্ডুলা ৫০ নং ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। মিয়ানমারের সেনা বাহিনীর ওই সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাঁকে আটক করা হয়। লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, আটক সেনা সদস্যর বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। দ্ইু দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে তাঁকে ফেরত পাঠানোর জন্য বিজিবির পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে ওই সেনা সদস্যকে গ্রহণ করার জন্য মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপি প্রস্তুতি নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat