ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাটিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় শুরু ইংল্যান্ডের
নিউজ ডেস্ক:- টম কারানের বোলিং ও জনি বেয়াস্টোর ব্যাটিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারী ইংল্যান্ড। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারায় ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। সেন্ট লুসিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে শুরুতে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় তারা। শাই হোপ ৬, ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় ক্রিস গেইল ১৫ ও শিমরোন হেটমায়ার ১৪ রান করে ফিরেন। এর মধ্যে দুই উইকেটই ছিলো টম কারানের। ৫ ওভারে ৩ উইকেট হারানোর ধাক্কাটা পরবর্তীতে সামাল দেন ড্যারেন ব্র্যাভো ও নিকোলাস পুরান। ব্র্যাভো সর্তক থাকলেও দ্রুত রানের চাকা ঘুড়ানোর চেষ্টা করেন পুরান। এই জুটির কল্যাণেই শত রানে পৌছায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দলীয় ১০১ রানে জুটি ভেঙ্গে যায়। ১টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ২৮ রান করে আউট হন ব্র্যাভো। ৫১ বলে ৬৪ রানের জুটি ছিলো ব্র্যাভো-পুরানের। ব্র্যাভো ফিরে গেলেও, এক প্রান্ত আগলে হাফসেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে লড়াকু স্কোর এনে দেন পুরান। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৭ বল থেকে ৫৮ রানে থামেন পুরান। এছাড়া শেষদিকে অ্যাশলে নার্সের ৮ বলে অপরাজিত ১৩ রানে ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের কারান ৩৬ রানে ৪ উইকেট নেন। জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যে ৩২ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। অ্যালেক্স হেলস ১১ ও জো রুট শুন্য রানে থামেন। তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামাল দেন বেয়ারস্টো ও অধিনায়ক ইয়ন মরগান। তৃতীয় উইকেট জুটিতে আসে ৫১ রান। এই জুটি থেকে আসা বেশিরভাগ রানই এসেছে বেয়ারস্টোর কল্যাণে। এ সময় ২০ বলে ৩৬ রান করেন তিনি। ৮ রান করে থেমে যান মরগান। মরগানের বিদায়ের কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফিরেন বেয়ারস্টো। ৯ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেয়ারস্টো। ফলে দলীয় ১০৩ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ৫১ বলে জয়ের জন্য ৫৮ রান প্রয়োজন পড়ে ইংলিশদের। পঞ্চম উইকেটে ৩৭ বল মোকাবেলা করে ৫০ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয়ের পথ সহজ করে ফেলেন জো ডেনলি ও স্যাম বিলিংস। ডেনলি ৪টি চারে ২৯ বলে ৩০ ও বিলিংস ১০ বলে ১৮ রানে আউট হন। দলীয় ১৫৩ রানে ডেনলি ও ১৫৪ রানে বিলিংস ফিরলেও, ডেভিড উইলি ও কারান ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। উইলি ১ ও কারান ২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেল ২৯ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের বেয়ারস্টো। সেন্ট কিটসে আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat