ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৮
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির কোন আন্দোলন কখনোই সফল হবে না : হানিফ
নিউজ ডেস্ক:-  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির কোন আন্দোলন কখনোই সফল হবে না, তা অতীতেও প্রমাণিত হয়েছে। তিনি বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে তাদের দুর্নীতিবাজ নেত্রী ও দন্ডপ্রাপ্ত ফেরারী আসামী তারেক রহমানের জন্য। এই আন্দোলনের সাথে জনগণ ও তাদের অধিকারের কোন সম্পর্ক নেই। হানিফ আজ কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদকের চিকিৎসা নিয়ে তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা উন্নতির দিকে। আগের চাইতে তিনি ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন এক-দুই সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন। এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক-উজ-জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat