ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৮
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ প্রেসক্লাবে আইএফআইসি ব্যাংকের ৫ লাখ টাকা অনুদান
নিউজ ডেস্ক:- হবিগঞ্জ প্রেসক্লাবের কল্যাণ তহবিলে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে আইএফআইসি ব্যাংক। শুক্রবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও আইএফআইসি ব্যাংকের পরিচালক জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট ও ঢাকার ফেডারেশন শাখার ব্যবস্থাপক হেলাল আহমেদ। প্রেসক্লাব সাধারন সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনুসুর উদ্দিন আহমেদ ইকবাল, শামীম আহসান, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শাবান মিয়া, গোলাম মোস্তফা রফিক, আইএফআইসি ব্যাংক বি-বাড়ীয়া শাখার ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক জাহিদ হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, এডভোকেট শাহ ফখরুজ্জামান ও রোটারিয়ান বাদল রায়। প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব জালাল আহমেদ বলেন, আইএফআইসি ব্যাংক বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে থাকে। হবিগঞ্জের সাংবাদিকদের কল্যাণে এ সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও প্রেসক্লাবের পাশে থাকবে এ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat