ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৬
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক :- ইরানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৯ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক মানুষ। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ইরানের ফার্স প্রদেশের শিরাজ শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে গতকাল সোমবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পার্সিয়ান নতুন বছরের জন্য অধিকাংশ সরকারি কার্যালয় বন্ধ ছিল। আর এ সময়ই বন্যায় এই পরিস্থিতির সৃষ্টি হলো। ফার্সের গভর্নর এনায়েতুল্লাহ রাহিমি জানান, অল্প সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। শিরাজ ও এসফাহানের মহাসড়কে অনেক গাড়ি আটকা পড়েছে। হঠাৎ করেই এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শহরের মানুষদের সতর্ক করার যথেষ্ট সময় ছিল না বলেও জানান গভর্নর। তবে এলাকার পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানান গভর্নর এনায়েতুল্লাহ। তিনি বলেন, যে এলাকাগুলো অত্যধিক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে, সেই এলাকাগুলোতে উদ্ধারকাজের জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ ছাড়া তিনি শহরের মানুষদের বাড়ির ভেতরে থাকার অনুরোধ করেন। পার্স প্রদেশ ছাড়াও ইরানের আরো ১৩টি প্রদেশে প্রবল বৃষ্টিপাত ও তুষার ঝড় হয়েছে। এ জন্য দেশটির ২২টি যোগাযোগের পথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে। এদিকে তুষারসহ বৃষ্টিপাতের আশঙ্কায় দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজধানী তেহরানসহ দেশটির প্রায় সব প্রদেশেই বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat