ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৯
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নিউজ ডেস্ক:- রাজধানীর মোহাম্মদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহাগ (১৯) ও শিহান (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদপুরের শ্যামলী শিশু মেলার বিপরীতে খিলজী রোডের মাথায় ওই দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা জানান, গতকাল গভীর রাতে খিলজী রোডের মাথায় একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলে থাকা তিন আরোহীকে ধাক্কা দেয়। সে সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে বাকি দুই আরোহীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। দীপু নামে আহত অপর আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভালো আছেন। হতাহতদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তাঁরা মিরপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানান এসআই হারুন। পালিয়ে যাওয়া চালককে আটক ও ট্রাকটি জব্দের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। ময়নাতদন্তের জন্য নিহত সোহাগ ও শিহানের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat