ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৯
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌ নিরাপত্তা সপ্তাহ কাল শুরু হচ্ছে
নিউজ ডেস্ক:-আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৯। আগামীকাল ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাতদিন নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হবে। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দূষণ, দখল মুক্ত করি, নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি।’ নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে সবাইকে নদী দূষণরোধ ও দখলমুক্ত করে নৌ যাত্রা নিরাপদ এবং বিশ্বমানের নৌ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন সফল করে তোলার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নৌপথের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়ে নদী পথে চলাচলকারী নৌযান মালিক, নৌযান চালকগণকে নৌ চলাচল বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান। যাত্রী সাধারণকেও সাবধানতা অবলম্বন করে নৌপথ ব্যবহারে অনুরোধ জানান তিনি। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আগামীকাল শনিবার সকাল ৯টায় ঢাকার সদরঘাট টার্মিনালস্থ সুন্দরবন-১০ লঞ্চে উদ্বোধন অনুষ্ঠান ও নৌ র‌্যালির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম ও নৌপরিবহন মন্ত্রণালয় সচিব মোঃ আবদুস সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ৩ এপ্রিল সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat