ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাতে জনতার দিকে কেক ছুঁড়ে ভাইরাল প্রিয়াঙ্কা-নিক
বিনোদন ডেস্ক:-বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস দম্পতি এখন জীবনের সেরা সময় কাটাচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এ যুগল একটি মিউজিক কনসার্টে হাজির হন। তাঁদের সঙ্গ দিয়েছিলেন নিকের ভাই জো জোনাস। তারপর সবাই সংগীতশিল্পী স্টিভ ওকির সঙ্গে মেতে ওঠেন উল্লাসে। কনসার্টের অসংখ্য ছবি ও ভিডিও এখন নেট-দুনিয়ায় হাত ঘুরছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কনসার্টে উপস্থিত জনতার দিকে কেক ছুঁড়ে দিচ্ছেন বলি-হলি যুগল প্রিয়াঙ্কা-নিক। আর সেই ভিডিওটি রীতিমতো অন্তর্জালে ভাইরাল হয়েছে। ওই রাতে প্রিয়াঙ্কা চোপড়া পরেছিলেন কমলা রঙের গর্জিয়াস পোশাক, আর নিক ও জো জোনাস ছিলেন ক্যাজুয়াল পোশাকে। ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে স্টিভ ওকি ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘গত রাতে উড়েছিল কেক, কিন্তু এবার নতুন কেক ছড়ালেন প্রিয়াঙ্কা, নিক ও জো। আমরা জগাখিচুড়ি পাকিয়ে ফেলেছিলাম।’ দিন কয়েক আগেই মিয়ামি সৈকতে বিকিনি পরে অন্তর্জালে আগুন ছড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই-ই নয় সমুদ্রে জেট-স্কি চালিয়েছিলেন। তাঁর ‘ডন’ লুক অন্তর্জালে ঝড় বইয়ে দিয়েছিল। মিয়ামি সৈকতে সোনম কাপুর, কারিনা কাপুর খান অভিনীত ‘বীরে দ্য ওয়েডিং’ সিনেমার ‘তারেফান’ গানের তালেও নেচেছিলেন নিকইয়াঙ্কা। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীতে সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’-এ দেখা যাবে। ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। দুই বছর পর এ ছবি দিয়ে বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা। এ ছাড়া প্রিয়াঙ্কাকে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই’ সিনেমায় দেখা যাবে। খবরে প্রকাশ, বানসালির ‘ইনশাল্লাহ’ সিনেমায় সালমান খানের বিপরীতে জুটি বাঁধার কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু গত বছর ‘ভারত’ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় প্রিয়াঙ্কার ব্যাপারে আগ্রহ দেখাননি সালমান। পরে চূড়ান্ত হয় আলিয়া ভাটের নাম। সূত্র : ইন্ডিয়া টিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat