ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দাদার মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর যোগদান

নিউজ ডেস্ক:-প্রধানমন্ত্রীর দাদা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা মরহুম শেখ লুৎফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে আজ বাদ মাগরিব এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাহফিলে অংশগ্রহণ করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ তন্ময় এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন ও বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীগণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টের ট্রাস্টিগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা মাহফিলে উপস্থিত ছিলেন।
মাহফিলে মরহুম শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া বঙ্গবন্ধুর নাতি ও শেখ রেহানার পুত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ববির ছেলে কায়েস সিদ্দিকের জন্মবার্ষিকী উপলক্ষেও বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat