ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৬
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নুসরাত হত্যাকান্ডে জড়িত কাউকেই রেহাই দেয়া হবে না : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার জন্য দায়ী ব্যক্তিদের দুর্বৃত্ত হিসেবে আখ্যায়িত করে ইস্যুটিকে রাজনীতিকরণের অপচেষ্টার সমালোচনা করেছেন।
তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপরাধীদের ধরার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করছে।’
নুসরাত হত্যাকান্ডকে একটি পাশবিক ঘটনা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এটি সমাজের পাশাপাশি দেশকে আঘাত করেছে। তিনি বলেন, ‘সরকার ইস্যুটি নিয়ে কাজ করছে, যাতে দেশে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সকল অপরাধীকে এমনকি কোন সরকারি কর্মকর্তাও যদি দোষী সাব্যস্ত হয় তাদের ধরা হবে এবং কাউকেই রেহাই দেয়া হবে না।
এ ঘটনার পর কতিপয় বিএনপি’র নেতার নুসরাতের বাসায় যাওয়ার উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না তারা কেন কুম্ভিরাশ্রু বর্ষণ করছে। অথচ তারাই পেট্রোল বোমা ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার সংস্কৃতি চালু করেছে।’
মন্ত্রী নৃশংস অপরাধের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার এবং এহেন হত্যার ঘটনা রাজনীতিকরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিএনপি’র নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, যদি তারা সংসদে যোগদান করেন, দেশের জনগণ তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানাবে। ‘আমরাও তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাবো’ বলেও তিনি উল্লেখ করেন।
তাদের সংসদে যোগদানের সিদ্ধান্ত ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি তারা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এতে করে গণতন্ত্র শক্তিশালী হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat