ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৭
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি দেশের স্বাধীনতায় কতটুকু বিশ্বাসী? : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। কিন্তু জিয়াউর রহমান মুজিবনগর সরকারের বেতনভুক কর্মচারি হিসেবেই মুক্তিযুদ্ধে অংশ নেন। এ থেকেই প্রশ্ন জাগে, বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাসী।
আজ মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, ১৭ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়।
এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়, এই সরকারই বিভিন্ন সেক্টরে কমান্ডার নিয়োগ করে উল্লেখ করে ড. হাছান বলেন, জিয়াউর রহমান এই নিয়োগকৃত সরকারি বেতনভুক সেক্টর কমান্ডারদেরই একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। এ থেকেই প্রশ্ন জাগে, তারা আসলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাসী।
সংসদে বিএনপির যোগ দিচ্ছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যদি তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা হবে ইতিবাচক। জনগণ প্রার্থীকে ভোট দেয় সংসদে যাবার জন্য, শপথ না নেবার জন্য নয়। তাদের সংসদে যোগদানকে দেশবাসী স্বাগত জানাবে। আমরাও স্বাগত জানাবো। জনগণের প্রতি সম্মান জানিয়ে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে তাদের সংসদে যোগ দেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat