ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৪
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজের নামাযে জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:-ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ আবদুল আজিজ এর নামাযে জানাজা আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
আবদুল আজিজ সোমবার গুলশানের নিজ বাসবভনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী , কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক , বিমান প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী , জাতীয় সংসদের হুইপ, সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি ও সংসদ-সদস্যবৃন্দসহ দলীয় নেতৃবৃন্দ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন।
জানাজার পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল আজিজকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, স্পিকারের পক্ষে সার্জেন্ট এ্যাট আর্মস, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া , আওয়ামী লীগের পক্ষে আমীর হোসেন আমু এবং জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও দলীয় নেতৃবৃন্দ মোঃ শেখ আবদুল আজিজ এর মরদেহে পুস্পার্ঘ অর্পণ করেন।
এর আগে মরহুমের রাজনৈতিক সহকমীবৃন্দ ও পরিবারের পক্ষ হতে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat