ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৯
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের ‘জঙ্গি আস্তানায়’ র‍্যাবের অভিযান,গোলাগুলি-বিস্ফোরণ

নিউজ ডেস্ক:-রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে কমান্ড অভিযান চালাচ্ছে র‌্যাব। এ ছাড়া ওই বাড়িতে অবস্থানরত মসজিদের ইমাম ও বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি বসিলার মেট্রো হাউজিং এলাকার একটি টিনসেড বাড়ি জঙ্গিরা অবস্থান করছে। ভোরে ওই বাড়িটি ঘিরে ফেলা হয়। পরে আশে-পাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

তিনি আরো বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ভোর পৌনে ৫টার দিকে ওই বাসা থেকে বেশ বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে বাড়িটির টিনের চাল উডে গেছে।

তিনি বলেন, সেখানে একাধিক ব্যক্তি অবস্থান করছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। ওই বাড়ি থেকে দুই দফা বিস্ফোরণ হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পৌঁছানোর কমান্ড অভিযান শুরু হয়েছে। ওই বাড়ি থেকে আর কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat