ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কারিগরি বিষয়ে দক্ষ প্রবাসীদের ‘ডাটাবেস’ তৈরি করা হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কারিগরি বিষয়ে দক্ষ বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একটি ‘ডাটাবেস’ তৈরি করা হবে। এ ক্ষেত্রে তিনি তাদের সহযোগিতা কামনা করেন। প্রযুক্তি বিষয়ক দক্ষতাকে বাংলাদেশের সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি দেশের উন্নয়নে তা কাজে লাগানোর জন্য প্রবাসীদের আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী ৩০ এপ্রিল রাশিয়ার মস্কোতে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি ‘পাবলিক ডিপ্লোম্যাসি’র মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক ও ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের কাজ করে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের সহাযোগিতা কামনা করেন। রাশিয়ায় অবস্থানরত সকল প্রবাসীদের বিভিন্ন সেক্টরে বিশেষ করে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ করারও আহ্বান জানান মন্ত্রী।
সভায় প্রবাসী বাংলাদেশিরাও তাদের মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করেন। তারা বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যত নিয়েও আলোচনা করেন।
রাশিয়াস্থ বাংলাদেশি রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক সহ বাংলাদেশি বিশেষজ্ঞ, ব্যবসায়ী, ছাত্র ও কমিউনিটি নেতারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat